1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

আবারো পল হ্যারিস ফেলো হলেন রোটা. মাহবুবুর রহমান সুমন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৫৫১ Time View

চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন আবারো পিএইচএফ (পল হ্যারিস ফেলো) পদক লাভ করেছেন। চলতি ২০২৩-২৪ রোটারী বর্ষে তিনি রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+৩ বা পিএইচএফ লেভেল-৪ (এমপিএইচএফ) হলেন। এ উপলক্ষে আগামি ২৫ নভেম্বর চট্টগ্রামের রেডিশন বøু হোটেলে অনুষ্ঠিতব্য ‘দি রোটারী ফাউন্ডেশন’ সেমিনারে তিনি গভর্নর কর্তৃক বিশেষ পুরস্কার ও পিএইচএফ লেভেল-৪ লেবেল পিন লাভ করবেন।
এর আগে ২০১৭ সালে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন রোটারী ফাউন্ডেশনে প্রথমে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ এবং ঐ বছরই আরো ১ হাজার ডলার জমা দিয়ে এমপিএইচএফ (পিএইচএফ+১) হয়েছিলেন। রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চলতি ২০২৩-২৪ রোটারী বর্ষে রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+৩ বা পিএইচএফ লেভেল-৪ (এমপিএইচএফ) হন। এর আগে তিনি ২০২২-২৩ রোটারী বর্ষে রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+২ বা পিএইচএফ লেভেল-৩ (এমপিএইচএফ) হয়েছিলেন। ২০২১ সালে তিনি ১শ’ ডলার দিয়ে এমসি পদক লাভ করেন। রোটারী ফাউন্ডেশনে রোটা. সুমন মোট ৪ হাজার ১শ’ ডলার দান করেন।
চট্টগ্রাম রেইনবো রোটারী ক্লাবের স্বাগতিকতায় আগামি ২৫ নভেম্বর চট্টগ্রামের রেডিশন বøু হোটেলে রোটারী ফাউন্ডেশন সেমিনারে সভাপতিত্ব করবেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের গভর্নর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান। প্রোগ্রাম চেয়ার ও চট্টগ্রাম রেইনবো রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. খায়ের আহমেদ জানান, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে অনেক রোটারিয়ান রেজিস্ট্রেশন করছেন। আশা করা হচ্ছে সহ¯্রাধিক রোটারিয়ানের অংশগ্রহণে অনুষ্ঠান সমৃদ্ধ হবে। সেমিনারে রোটারী ইন্টারন্যাশনালের কর্মকর্তা ও দেশের সিনিয়র রোটারিয়ানরা অংশ নেবেন।
উল্লেখ্য, বর্তমানে পৃথিবীর তৃতীয় বৃহত্তর আর্থিক ফান্ড ‘রোটারী ফাউন্ডেশন’ ১৯১৭ সালে তৎকালীন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রোটা. আর্ক সি. ক্লাম্প গঠন করেন। এরপর থেকে গত শতবর্ষে সারা পৃথিবীর রোটারিয়ানদের অনুদানে রোটারী ফাউন্ডেশন বিশ্বের দরিদ্র ও অসহায় মানুষের সেবা করে আসছে। আর এই ফাউন্ডেশনে বিভিন্ন পর্যায়ে দানকারীদের বিভিন্নভাবে পদক দেয় রোটারী ইন্টারন্যাশনাল। মাত্র ১ হাজার ডলার এই ফান্ডে জমা দিলে তাকে পিএইচএফ পদক দেয়া হয়। রোটারী ক্লাবের সাথে জড়িত নন এমন ব্যক্তিরাও ঐ ফান্ডে অনুদান দিতে পারেন। রোটারিয়ান নন যেমন রোটার‌্যাক্টর বা রোটারী ক্লাবের সাথে জড়িত নন এমন ব্যক্তিরাও ইতোমধ্যে ঐ ফান্ডে অনুদান প্রদান করেছেন। বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি রোটারিয়ান বিল গেটস্ এই ফান্ডে বিলিয়ন ডলার দান করেছেন।
জানা যায়, রোটারী ফাউন্ডেশনের ফান্ড থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসহায়দের সহায়তা দেয়া হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে- পৃথিবী থেকে পোলিও রোগ মুক্তকরণ। পৃথিবীতে পোলিওমুক্তকরণে রোটারী ইন্টারন্যাশনাল প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ করেছে। এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশসহ তৃতীয় বিশ্বের অভাবগ্রস্ত দেশে বিভিন্ন প্রকল্প তৈরি করে ঐ ফান্ড থেকে মানুষের সেবা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানেও বৃহৎ প্রকল্পগুলোতে রোটারী ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!