1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

ফরিদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় দাদা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩১ Time View

ফরিদপুর সদরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। ঘটনাটির ৮ দিন পর শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে কোতয়ালী থানায় শিশুটির মা বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরেই রাতেই তাকে আটক করা হয় বলে কোতয়ালী ওসি এম.এ. জলিল জানিয়েছেন।
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বাবলু গাইনের (৫০) বিরুদ্ধে ঐ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। বাবলু গাইন সম্পর্কে শিশুটির দাদা হয়। ঘটনাটির পর গ্রাম্য মোড়লদের চাপে থানায় অভিযোগ দিতে পারেনি বলে শিশুটির পরিবার জানিয়েছেন।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন প্রবাসে থাকা বাবলু গাইন, দেশে ফিরে বাড়ির সামনেই একটি মুদি দোকান দিয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের আগে শিশুটি বাবলু গাইনের বাড়ীর সামনে যায়, বাড়ীর অন্যান্য সদস্যরা বাড়ীতে না থাকার সুযোগে, পেয়ারা দেবার কথা বলে শিশুটিকে ঘরে নিয়ে যায় বাবলু গাইন। এক পর্যায়ে শিশুটির গোপনাঙ্গে হাত দেয় বাবলু গাইন, ব্যথায় এবং ভয়ে চিৎকার দিলে শিশুটিকে ছেড়ে দেয় সে। শিশুটি দৌড়ে ঘর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে তার দাদীকে ঘটনা বলে।
শিশুটির মা জানান, আমার মেয়ের উপর অত্যাচার করছে, মাইরেওতো ফেলাইতে পারতো। আমি এর বিচার চাই, এলাকার মুরব্বীরা আছে তাদেরকে জানাইছি দেখা যাক তারা কি করে।
এক প্রতিবেশী জানান, ৬ বছরের বাচ্চাতো আর মিথ্যা কথা বলবে না, বাচ্চা যা বলছে শুনছি, সেই কথা মুখ দিয়ে বলার মতো মুখতো আর আমাদের নাই। অপরদিকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য এলাকার একটি পক্ষ উঠে পরে লেগেছিলো বলে স্থানীয়রা জানায়। স্থানীয় বাসিন্দারা জানান, তারা শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে থানা পুলিশ করতে দেয়নি বরং স্থানীয় ভাবে একটি ঘরোয়া শালিশ বসিয়ে বাবলু গাইনকে ২০ বার কান ধরিয়ে উঠবস করিয়েছে এবং সমাজ থেকে এক ঘরে করে রেখেছে বলে যানা যায়।
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার সম্পর্কে আমার জানা নেই, তবে ধর্ষণ মার্ডারের মতো বিষয় শালিশ করার মতো ক্ষমতা সাধারন জনগন বা মেম্বার চেয়ারম্যানদের নাই। বিষটি আমি দেখবো ।
এ বিষয়ে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এটা খুব স্পর্শকাতর একটি বিষয়। এ বিষয়ে গতকাল রাতে অভিযোগ পেয়েছি এবং মামলা রুজু হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই মূল অভিযুক্ত বাবুল গাইনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী জানান, আমি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিবো। আর উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছে। তাদের যে কোন ধরনের সহযোগিতা আমরা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!