1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২ কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধার বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা হাত ভাঙা নিয়েও টানা ১৫ দিন অফিস করলেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা উদ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন কুমিল্লার হোমনা উপজেলার মোহাম্মদ আল আমিনের ছেলে আল রাফি (১৪) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের মো. আফজালের ছেলে ইয়াসিন (১৭)। আল রাফি স্কুলছাত্র ছিলেন। আর ইয়াসিন টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী উপজেলা মোড় থেকে পাটগাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে সেটি রাস্তার পাশের রেলিংয়ে জোরে ধাক্কা খেলে তিন আরোহীই ছিটকে পড়ে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জে পাঠানো হয়। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা আল রাফিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং কোনো মামলা দায়েরও হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!