1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২ কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধার বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা হাত ভাঙা নিয়েও টানা ১৫ দিন অফিস করলেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা উদ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’

নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

সাময়িক বিরতির পর নতুন পরিকল্পনা ও আয়োজনে আবারও গ্রাহকদের জন্য খাবার সরবরাহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে গোপালগঞ্জের পরিচিত প্রতিষ্ঠান ‘হোম মেইড ফুড সার্ভিস’। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন যাত্রা শুরু হবে।

ঘরোয়া স্বাদের খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার সরবরাহের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটির আলাদা পরিচিতি রয়েছে। বিভিন্ন কারণে কিছুদিন কার্যক্রম বন্ধ থাকার পর এবার নতুনভাবে সেবায় ফিরছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় কার্যক্রম শুরুর পর আগের মতোই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খাবারের অর্ডার নেওয়া হবে। গ্রাহকরা Foodpanda এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ফেসবুক পেজে যোগাযোগ করে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রোঃ কামরুল নাহার মলি বলেন, সাময়িক কিছু সমস্যার কারণে সেবা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নতুনভাবে যাত্রা শুরু করা হচ্ছে। গ্রাহকদের আগের মতো ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “নতুনভাবে আমরা আবারও আপনাদের মাঝে ফিরছি। আশা করছি, আগের মতোই সবাই আমাদের সঙ্গে থাকবেন। সামনে গ্রাহকদের জন্য আরও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।”

প্রতিষ্ঠানটির ঠিকানা সিকদার মঞ্জিল, ৭৩/৩ জনতা বাইলেন, গোপালগঞ্জ সদর।

আগামী ৫ সেপ্টেম্বর পুনরায় কার্যক্রম শুরুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় খাদ্যপ্রেমীদের মধ্যেও প্রতিষ্ঠানটির সেবা নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। নতুন ব্যবস্থাপনা ও পরিবেশনায় প্রতিষ্ঠানটি এবার গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!