1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৬ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার একটি মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর তাদের আর ফিরে আসতে দেখা যায়নি। এরপর থেকে পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ দুজন হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় দুজনের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ওই দুই শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে যায়। পরে তারা আর প্রতিষ্ঠানে ফিরে না আসায় বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

স্বজনরা জানান, খবর পাওয়ার পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন জায়গায় তাদের সন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!