1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই বছর জীবনের টার্নিং পয়েন্ট’ —ফরিদপুরের জেলা প্রশাসক ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে চুরি খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ সালথায় ভোরের অভিযানে ২০ লিটার মদসহ আটক ১, পালালেন সুজ্জাত গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

‘আগামী দুই বছর জীবনের টার্নিং পয়েন্ট’ —ফরিদপুরের জেলা প্রশাসক

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

অদম্য চেষ্টা ও অধ্যবসায় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেছেন, “কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিলে চলবে না। আজকের জিপিএ-৫ অর্জন কেবল সূচনা মাত্র; আগামী দুই বছর হবে তোমাদের জীবনের আসল টার্নিং পয়েন্ট। এই সময়টার সঠিক ব্যবহারের ওপরই নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ।”

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাথে আয়োজিত এক বিশেষ বিনিময় সভা (মিট দ্য ডিসি প্রোগ্রাম)-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৭১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ফলজ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সুকদেব রায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী।

সভাপতির বক্তব্যে পবিত্র আল কুরআনের উদ্ধৃতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “জীবনে সফলতা লাভ করতে হলে চেষ্টার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।”

শিক্ষার্থীদের স্মার্টফোনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, “মোবাইল ফোনে আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। আজকে যে সব অহেতুক বিষয়ে সময় নষ্ট করছ, তা জীবনে আর কখনো ফিরে পাবে না। নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে ভবিষ্যতে এর চেয়েও অনেক ভালো কিছু অপেক্ষা করছে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদেরকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষা জীবনের এই সাফল্য বজায় রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ৭১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃক্ষচারা হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!