1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতীকী প্রতিবাদ হিসেবে মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে হারিকেন, খালি থালা ও বাটি দেখা যায়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর এনসিপির সদস্য ফেরদৌস আমেনা এবং ঢাকা উত্তর এনসিপির ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাযহারুল ইসলাম ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মোহাম্মদ লিমন মোল্লা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কোটালীপাড়া উপজেলা এনসিপির সদস্য তৌহিদুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব মেহেদী হাসান আবিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত পণ্যের দাম কমানো এবং জনস্বার্থে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

নেতারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!