1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার মিরপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ: পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি বীরগঞ্জে সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫ টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সালথায় মিলাদ ও দোয়া মাহফিল ‎ বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরা মূলত মুক্তিযুদ্ধ-বিরোধী ভাবধারার অনুসারী: ইব্রাহীম মোল্লা

মিরপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

ঢাকার মিরপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাতে মিরপুর-১ নম্বরের শাহআলী এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রেজাউল হক বিশ্বাসের বয়স ৪৫ বছর। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। তিনি একসময় উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৩ সালে নতুন কমিটি গঠনের পর উপজেলা যুবলীগের সভাপতি পদেও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ৫ আগস্টের পর টুঙ্গিপাড়া এলাকায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে রেজাউল হক বিশ্বাসের নেতৃত্বের অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১২টির বেশি হত্যা মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে মিরপুর-১ নম্বরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৬ আগস্ট) সকালে রেজাউল হক বিশ্বাসকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!