1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু, পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই সালথায় সাপের কামড় ও বজ্রপাতে দুইজনের মৃত্যু সাংবাদিক ইব্রাহিম হুসাইনের পিতার ইন্তেকাল মুকসুদপুর পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছেন রিয়াজুল ইসলাম রিয়াজ গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি এখন মরণফাঁদ ফরিদপুরে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আধুনিক মধুখালী গঠনে সাংবাদিকসহ সবার সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও মাসুদুর রহমান মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা 

কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (সকাল) স্টেশনের প্ল্যাটফর্ম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন ব্যক্তি অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে স্টেশনে রেখে চলে যান বলে ধারণা করা হচ্ছে। উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও তার আগেই তিনি মারা যান। স্থানীয়দের অনেকে মনে করছেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!