1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

সালথায় সাপের কামড় ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২০৩ Time View

‎ফরিদপুরের সালথা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে সাপের কামড় ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাপের কামড়ে এক গৃহবধূ এবং বজ্রপাতে এক কিশোরের প্রাণহানি ঘটে। পৃথক এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে টয়লেট থেকে ফেরার পথে সাপের কামড়ে সরস্বতী মন্ডল (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের প্রেমানন্দ মন্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে টয়লেট থেকে ফেরার সময় ইঁদুরের গর্তে পা দিলে গর্তে থাকা একটি সাপ তাকে দংশন করে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ক্ষতস্থান বেঁধে দেন। পরে সকাল ৮টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষধর গোখরা সাপের দংশনেই তার মৃত্যু হয়েছে।

‎এর আগে সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে বজ্রপাতে মিরাজ শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জমি থেকে ধৌত করা পাটের গাইট মাথায় করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন সাপের কামড়ে সরস্বতী মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!