1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

মুকসুদপুর পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছেন রিয়াজুল ইসলাম রিয়াজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২১২ Time View

আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মুকসুদপুর পৌরসভার এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এলেও মুকসুদপুরে আলোচিত মুখ হিসেবে উঠে এসেছেন।সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক প্রচারসম্পাদক, সাবেক ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও বতমান২ নং যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন রিয়াজুল ইসলাম রিয়াজ । বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, মুকসুদপুর – কাশিয়ানী নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ১, আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম মহোদয় এর একান্ত আপনজন, আস্থা ভাজন, স্নেহ ভাজন, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় থাকায় নির্বাচনে অংশ নিলে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন। সম্ভাব্য মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম রিয়াজ আমাদের প্রতিবেদককে জানান আমি নির্বাচিত হলে মুকসুদপুর পৌরসভা গরীব দুস্থ অসহায় নিম্নআয়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো তাছাড়া মাদক, জুয়া, সুদ ঘুষের সাথে কোন আপস না করে জনগণ কে সাথে নিয়ে প্রতিহত করবো। এদিকে, পৌর নির্বাচন ঘিরে পৌরসভার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হবে বলে স্থানীয়দের ধারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!