1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২১ Time View
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর  কবি জসীমউদ্দিন স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইদ আনোয়ার, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দীন রাসেদ, স্থানীয় কাউন্সিলর শামসুল আরেফিন সাগর, ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্য রেহেনা প্রিয়া,এ্যাডভোকেট মোহাম্মদ  আসাদুজ্জামান আসাদ,এ্যাডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ,তানিয়া ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, মনোযারা রহমান,মোস্তাফিজুর রহমান,আব্দুল বাতেন,অধ্যাপক শরীফ জাহিদ হোসেন, ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম।
এসময়  বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ২০০ পরিবারের মাঝে আম, জাম, চালতা ও আমলকী গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে বেগবান করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!