1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

ফরিদপুরে প্রাইভেটকার ভর্তি স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩০ Time View

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মো. রানা গাজী (৩২) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আজ (শনিবার, ২৭ জুন) র‌্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশিকালীন একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামানো হয়। পরে ওই গাড়ির ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৮৮০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানে গ্রেপ্তারকৃত মো. রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, রানা একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, তিনি দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

র‌্যাব সূত্র নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!