1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় গণঅধিকার পরিষদের আয়োজনে মাদকবিরোধী সচেতনতা সভা ‎ ‘স্নাতক পাস করে আর বেকার থাকতে হবে না’: ফরিদপুরে কর্মসংস্থানের নতুন রূপরেখা দিলেন অর্থ উপদেষ্টা দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত

গোপালগঞ্জে ভ্যাকসিন প্ল্যান্টে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক

সোহেল রানা
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৪৯ Time View

টিকা উৎপাদনে গোপালগঞ্জে যে প্ল্যান্ট বাংলাদেশ সরকার স্থাপন করতে যাচ্ছে, সেখানে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। সচিবালয়ে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এই অর্থায়নের কথা জানান।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে এ সংস্থার কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী পাঁচ বছরের জন্য এ প্রকল্পে কীভাবে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

“আমরা যে টিকা তৈরি করতে চাচ্ছি, এই উদ্যোগকে উনারা (বিশ্ব ব্যাংক) স্বাগত জানিয়েছেন, আমাদেরকে এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করবেন। ইতোমধ্যে আমরা অর্থায়নের কমিটমেন্ট পেয়েছি।” তবে ভ্যাকসিন প্ল্যান্টে বিশ্ব ব্যাংক কীভাবে অর্থায়ন করবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বাস্থ্যমন্ত্রী।

এক প্রশ্নে জাহিদ মালেক বলেন, “ভ্যাকসিন প্ল্যান্টের জন্য এডিবি থেকে ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রæতি পেয়েছি। আরও লাগলে আরও চাইব। সরকারও এ বিষয়ে অর্থায়ন করবে। জমি কিনেছি, বাকি কাজ চলমান আছে। ডিডিপি তৈরি করেছি, এটি পাস করতে একনেকে নিয়ে যাব।”

গোপালগঞ্জে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনে প্রায় নয় একর জায়গা অধিগ্রহণ করেছে সরকার। সেখানে করোনাভাইরাসসহ প্রায় ১৩ রকমের টিকা তৈরির কথা রয়েছে।
দেশে টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারকও সই করেছে বাংলাদেশের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোভিড মোকাবেলায় বাংলাদেশ খুব ভালো করেছে বলে বিশ্ব ব্যাংকের কর্মককর্তারা বলেছেন। আমরা যে স্বাস্থ্যসেবা দিয়েছি তারা তারও প্রশংসা করেছেন।
“উনারা বলেছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে, যাতে মা ও শিশু মৃত্যুর হার কমে। পুষ্টির বিষয়ে জোর দিতে বলেছেন।

আরবার প্রাইমারি হেলথ কেয়ারের বিষয়ে জোর ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। কমিউনিটি ক্লিনিক গ্রাম-গঞ্জে সেবা দিয়ে থাকে, কিন্তু শহরে সেই সেবাটা নেই। এটা আমরাও তুলে ধরেছি, এখানে আমরা উন্নয়ন করতে চাই যাতে শহরবাসীও প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই ব্যবস্থা করা হবে।”
পৌরসভা, সিটি করপোরেশন শহরে প্রাথমিক সেবা দিয়ে থাকে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেখানেও বিশ্ব ব্যাংক আগামীতে আরও উন্নত সেবার ব্যবস্থা করবে বলে প্রতিশ্রæতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!