1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ

মোজাম্মেল হক,, বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১২ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) থেকে বুধবার (২০ মে) পর্যন্ত দুই দিনব্যাপী ভোগনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মণ্ডল, ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী সচিব আবু সায়েমসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা। এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে অসচ্ছল পরিবারের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতেই সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!