1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও ভাইরালের পর টুঙ্গিপাড়ায় ওয়ার্ড যুবদল নেতাকে সাময়িক অব্যাহতি কোটালীপাড়ায় সংস্কারের ১৫ দিনের মধ্যেই সড়কে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক কোটালীপাড়ায় ভিমরুলের আক্রমণে প্রাণ গেল চার বছরের শিশুর বাখুন্ডায় একটি পরিবার কে সরকারি রাস্তায় চলাচলে বাঁধা, প্রতিবাদ করায় অপবাদ দিয়ে নারীর ঘরে তালা মধুখালীতে এলজিইডির উদ্যোগে ৫০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাই নিরাপদ বাসযোগ্য পৃথিবী: ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ ‎ ফরিদপুরে যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ‎সালথায় ষাটোর্ধ্ব বৃদ্ধকে পথরোধ করে মারধর, থানায় অভিযোগ ‎

ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ Time View

ফরিদপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করতে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী সংসদ গঠন করেছে “ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা”। সংগঠনের গঠনতন্ত্রের ১৫(ক) ধারা অনুযায়ী গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দে আহ্বায়ক কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। পরে ১৬ মে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসানউজ্জামান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর খান, আলম খান ও শিপ্রা গোস্বামী। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান মিঠু ও সাহানা আক্তার জলি।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে এম.এ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শেখ, দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন খান এবং তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় ঘোষ। সাহিত্য-সংস্কৃতি সম্পাদক হয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস পলাশ খান, পাঠাগার ও গবেষণা সম্পাদক বাদল দাস, নাট্য সম্পাদক আনিসুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমির হোসেন হামিদ।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন খন্দকার মাহফুজুল আলম মিলন, মফিজ ইমাম মিলন, সৈয়দ জুনায়েদ পারভেজ, গোলাম রব্বানী ভূইয়া রতন, মনোয়ারা মোর্শেদা চৌধুরী, নন্দিতা ঘোষ ও আবু সুফিয়ান চৌধুরী কুশল।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন এই কার্যকরী সংসদ সক্রিয়ভাবে কাজ করবে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, ফরিদপুরে সাহিত্য ও সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তাদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংস্কৃতিক সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং জেলার সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন কমিটি সাহিত্য, নাটক, সংগীত ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে এবং ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!