1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ তেল পাচারের ভিডিও করায় সদরপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হা’ম’লা

ফরিদপুরে এমআর সেবার গুরুত্ব নিয়ে আরএইচস্টেপ এর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ Time View

ফরিদপুরে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এমআর (মাসিক নিয়মিতকরণ) সেবার গুরুত্ব ও সহজলভ্য করার লক্ষ নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং আ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও আরএইচস্টেপ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর টেকনিক্যাল এ্যাডভাইসর ডা: দিলরুবা জেবা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও আরএইচস্টেপ এর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রজেক্ট এ্যাডভাইসর ডা: মো: হুমায়ুন কবির।

সভায় সারা দেশে আরএইচস্টেপ এর বিভিন্ন কর্মকান্ডের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন আরএইচস্টেপ এর ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) ডা: এলভিনা মোস্তারী। সভায় অনিচ্ছাকৃত গর্ভধারণ এর ফলে সৃষ্ট জটিলতা প্রতিরোধে এমআর সেবার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এর সীমাবদ্ধতাসহ ভবিষ্যতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সাথে মাতৃমৃত্যু কমাতে এমআর সেবা সম্পর্কে ভুল ধারণা দূর করে এর সুবিধাগুলো সকলের মাঝে তুলে ধরার উপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে আরএইচস্টেপ এর ম্যানেজার (এম.এন্ড ই ও আ্যাডভোকেসি) তৌফিক উল করিম চৌধূরী এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, ফরিদপুর মেডিকেল কলেজ এর উপধাক্ষ্য অধ্যাপক ডাঃ খান মুহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: মানস কৃষ্ণ কুন্ডু, সহকারি পরিচালক ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, আরএইচস্টেপ এর প্রোগ্রাম ম্যানেজার ডা: রেজুয়ানা রহমান, আরএইচস্টেপ এর ফরিদপুর সেন্টারের হিসাবরক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা জ্যোতিব্রত বিশ্বাস, ফরিদপুর  ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, মো. বাকী বিল্লাহ খান পলাশ, সাংবাদিক সবুজ দাস সহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও ডাক্তারগণসহ আরএইচস্টেপ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!