1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

শিবচরে ৪ টি চোরাই গরুসহ চোর চক্রের দুইজন গ্রেফতার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮১৯ Time View

মাদারীপুরের শিবচরে চুরি হওয়া ৪ টি গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ আগষ্ট) ভোরে মাদারীপুর সদর থানার শ্রীনদী এলাকা থেকে গরুসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড এর আলমদস্তার এলাকার আবুল মুন্সীর ছেলে ইসারত মুন্সী(২৮) এবং সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের থানতলী এলাকার মৃত আনোয়ার খানের ছেলে রাকিব খান(৩২)। শিবচর থানা সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের উত্তর চর তাজপুর এলাকার আনছার মাতুব্বর এবং ফারুক চৌধুরীর গোয়ালঘর থেকে গাভীসহ চারটি গরু চুরি করে চোরচক্র। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। আশেপাশের হাট-বাজারে খোঁজা-খুঁজি করে গরুর সন্ধান করতে না পেরে সোমবার শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক মিয়া সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের সহায়তায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে শিবচর শ্রীনদী এলাকা থেকে গরুসহ দুইজনকে গ্রেফতার করে। গরু চুরির পর দূর-দূরান্তের হাট-বাজারে নিয়ে এই সকল গরু বিক্রি করে থাকে এই চোরচক্র। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান,‘গরু চুরির অভিযোগ পাওয়ার পরই আমাদের পুলিশের টিম মাঠে নামে। এবং আমরা গরুসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। শিবচর থেকে এই গরু চুরি করে জেলার অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করছিল এই চোরচক্র। এরা ইতোপূর্বে আরও গরু চুরি করেছিল এই উপজেলা থেকে। এদের সাথে আরও সদস্য রয়েছে। আমরা চোরচক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!