1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন: আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত ‎ বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে আব্দুল্লাহ জীমকে অমানবিক মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন সালথা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি গোলজার, সম্পাদক নয়ন ‎ সবার পাশে থেকে সোনাপুরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি: ছরোয়ার হোসেন মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

শিবচরে রাতের আঁধারে গোয়াল ঘর থেকে ২টি গাভী গরু নিয়ে উধাও চোর চক্র

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৫২ Time View

মাদারীপুরের শিবচরে এক কৃষকের ২ টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকায় হামিদুল হক লিটন ভইট্টার বাড়িতে এ ঘটনা ঘটে।পরে লিটন ভুইট্টা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লিটন ভুইট্টা জানান, গত শনিবার দিবাগত রাতে তার গোয়াল ঘরে তার পালিত ৩টি ছোট গরু ও দুইটি বড় মোট ৫টি গরু রাখা ছিল।রাত সোয়া তিনটার দিকে তিনি ঘুম থেকে উঠে গরু পাচটিকে খাবার দেন ও গোয়াল ঘরে মশা তাড়াতে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে তিনি ঘুমাতে যান।পরে ভোর সোয়া চারটার দিকে ঘুম ভাঙলে তিনি গোয়াল ঘরের ভিতর বড় দুইটি গরু না দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডেকে তুলেন।পরে তার পরিবার থেকে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে রবিবার সকালে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে রবিবার বিকেল তিনি শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি আরো জানান, আমি খুব কষ্ট করে গরু দুইটি লালন পালন করছি।গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।গরুর মালিকে গতকাল থানায় একটি অভিযোগ দিয়েছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!