1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

তুচ্ছ ঘটনায় ফরিদপুরে জুয়েল হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেফতার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১৬ Time View

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত জুয়েল (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ (সোমবার ১৬ মার্চ) রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লতিফপুর এলাকা থেকে মো. মানিক খালাসি (৩৬) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ফরিদপুরে জুয়েল হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-১ যৌথভাবে অভিযান চালায়। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ফরিদপুর সদর কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায় জুয়েলের বাড়ির পাশে রাস্তার ওপর কাপড় শুকানো নিয়ে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে কিছুক্ষণ পর মো. শাহনেওয়াজ (২৩)সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের বাড়িতে ঢুকে হামলা চালায়।

এ সময় জুয়েল ও তার ভাই সোহেলকে মারধর করা হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা করেন।

র‌্যাব জানিয়েছে, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে পলাতক আসামি মানিক খালাসিকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!