1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫ Time View

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি সিদ্দিক (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল রোববার (১৫ মার্চ) রাতে রাজবাড়ী সদর থানার মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার শফি শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।

​গুরুতর আহত অবস্থায় আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৩) দায়ের করা হয়।

​র‌্যাব-১০ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১০টা ৪০ মিনিটের দিকে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেফতার করা হয়।

​র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!