1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ তেল পাচারের ভিডিও করায় সদরপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হা’ম’লা

ফরিদপুরে প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তার ‘সম্পদের পাহাড়’: চাকরির ১২ বছরে করেছে ডুপ্লেক্স বাড়ি

মামুনুর রহমান সিকদার
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ Time View
ফরিদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা প্রণব পাণ্ডে

ফরিদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা প্রণব পাণ্ডে চাকরি জীবনের মাত্র ১২ বছরে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক কোটি টাকা ব্যয়ে তিনি নির্মাণ করেছেন একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি, যেখানে সাধারণ মানুষের পায়ে হেঁটে যাওয়া সম্ভব না হলেও টাকার জোরে সেখানে পৌঁছে গেছে ডুপ্লেক্স বাড়ির সামগ্রী ইট, বালি ও সিমেন্ট।
প্রণব পাণ্ডে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ভরমপাল্টা গ্রামের বাসিন্দা, মোহন বাঁশি পাণ্ডের ছেলে। অতীতে তিনি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম সাথে জড়িয়ে পড়েন। পরে নাম-বেনামে গড়ে তুলেছেন বিপুল সম্পত্তি বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বাড়ির চার পাশে রাস্তা না থাকায় বর্ষাকালে তাঁর বাড়ি সরাসরি পৌঁছানো যায় না। দূর থেকে তাঁর পিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিকদের বলেন, “মোবাইল নাম্বার রেখে যান, পরে কথা হবে।”
নাম প্রকাশ না করার শতে কয়েক জন বলেন, প্রনব পান্ডে একটা সরকারি চাকরি করে কিভাবে এতটাকা কামাই করে আমাদের বোদগাম্য হয় না। প্রনব পান্ডের বাবার বেশী সম্পদ ছিলো না বাড়ি টিনের ঘর ছিলো হঠাত করে ছেলের চাকরি হওয়ার পরই টাকার কোন অভাব নেই।
সচেতন মহল মনে করছে এই সকল অসত
কর্মকর্তাদের আইনের আওতায় না আনলে জুলাই আন্দোলনের কোন মানেই থাকবে না।
এ ব্যপারে প্রনব পান্ডে বলেন,
আমার উয়াইপ শিক্ষক আমি চাকরি করি আমার বাবার আগে থেকেই অনেক সম্পদ ছিলো সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করেছি। আমার চাকরি জীবনে কোন অনিয়ম করিনি।
আমাকে ফাসানোর জন্য কিছু কুচক্র মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে।
দুর্নীতি দমন আইনের আলোকে সরকারি চাকরিজীবী কর্তৃক অবৈধ উপায়ে সম্পদ অর্জন অপরাধ হিসেবে গণ্য। বাংলাদেশ দণ্ডবিধি ১৬১, ১৬৫, ১৬৫ (ক) ধারায় ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে জেল, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
স্থানীয়দের দাবি স্থানীয় সাধারণ মানুষ বিষয়টির সঠিক তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!