1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের টুঙ্গিপাড়া আগুনে শেষ কৃষকের স্বপ্ন, পুড়ে মারা গেল ৫ দুধের গাভী গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা

আলফাডাঙ্গায় যুবকের কারাদণ্ড

মোঃ মিজানুর রহমান রিপন
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৯৩ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গার পাকুরিয়া গ্রামের আলামিন মোল্লা (২৬) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, পাকুরিয়া গ্রামের আহাদ মোল্লার ছেলে আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ নিজে সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসেবন অবস্থায় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, আলামিন মোল্লা দুপুরে মাদকসেবন করে এলাকাবাসীর সঙ্গে অস্বাভাবিক আচরণ ও দা দিয়ে কোপাতে যান। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে মাদকসেবন অবস্থায় আটক করা হয়। আটকের পর চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!