1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ভেজাল ঔষুধসহ আটক ১

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৭৪ Time View

ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমানে ভেজাল ঔষুধ, সাবান, শ্যাম্পু ,বাচ্চাদের সাবান ও স্কিন কেয়ার সামগ্রী জব্দ করা হয়েছে।
কোতয়ালী থানার মাওলানা আব্দুল আলী রোডে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ বেশ কয়েকজন পালিয়ে গেলেও মিরাজ সিকদার নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়ক রহিমের দোকানের মোড় নামক স্থানে জুয়েল মিয়ার বাসায় আজ(রবিবার ৬ জুলাই) বেলা সাড়ে সাড়ে ১১ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ পর্যন্ত দীর্ঘ সময় ধরে কোতয়ালী থানা ও সেনাবাহিনীর যৌথ টিম এই অভিযান পরিচালিত করে।
এ সময় নকল ওষুধ, নকল কসমেটিক্স, শিশুদের ব্যবহার্য জিনিসপত্র, বেবি সোপ, বেবি শ্যাম্পু, কীটপতঙ্গ নিধনের ওষুধ সহ বিভিন্ন নামিদামি ব্রান্ডের কসমেটিক্স এর খালি প্যাকেট পাওয়া যায়।
এমনকি বিএসটিআইয়ের সিল, পণ্যের সঠিকতা নির্ণয়ের জন্য হলগ্রাম, এবং বিভিন্ন পণ্যের নাম খোদাই করে লেখার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, কারখানার মালিক পালিয়ে গিয়েছে এবং একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হবে এবং কারখানাটি বন্ধ থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
একটা প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুর জেলা ড্রাগ সুপার রোকনুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ওষুধ ও অন্যান্য সামগ্রীগুলো ল্যাবে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এগুলো সম্পূর্ণ নকল এবং অনুমোদনহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!