1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপন ভাইয়ের সম্পত্তি জোর করে দখল

মামুনুর রহমান সিকদার জুয়েল
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৯২ Time View

এলাকায় উত্তেজনা

বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার চিংড়া গ্রামে আপন ভাইয়ের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে শাহ আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ছোট ভাই মাহাবুবুল রহমান ও তার স্ত্রী সালিমা পারভিন এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

ভুক্তভোগী সালিমা পারভীন জানান, গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে তিনি নিজ মালিকানাধীন জমিতে গাছ কাটতে গেলে শাহ আলম তার স্ত্রী মৌসুমি ও আরও কয়েকজন সঙ্গীসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের এলাকা থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। স্থানীয় মো. মেরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, “সকাল বেলায় সালিমা বেগমকে তার স্বামীর জমি থেকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে।”
শাহ আলমের স্ত্রী মৌসুমি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,২০১২ সালে স্থানীয় এক খুনের ঘটনায় মাহাবুব দীর্ঘদিন বাইরে থাকার কারণে উক্ত জমি আমরাই দেখাশোনা করছি এবং আমরাই ভোগ দখল করবো।

এই ঘটনায় সালিমা পারভীন বর্তমানে প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের কন্যাসন্তানকে নিয়ে আত্মীয়ের কাছে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশি বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা করলেও অভিযুক্ত শাহ আলম তা মানতে নারাজ বলে অভিযোগ উঠেছে।
সালিমা পারভীন বর্তমান সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!