1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে বিশ্ব মান দিবস পালিত

মামুনুর রহমান সিকদার জুয়েল
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪২৬ Time View

আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “বিশ্ব মান দিবস”। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সূরা আর-রহমানের ৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না।” তিনি ওজন ও পরিমাপে সঠিক মান বজায় রাখার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বিদেশের উদাহরণ টেনে বলেন, “সুদূর সুধানে কোনো খাবারে ভেজাল দেওয়া হয় না— এমনকি সেখানে ভেজাল দেওয়ার কথা কেউ কল্পনাও করতে পারে না।” তিনি আফ্রিকার একটি দরিদ্র দেশের উদাহরণও তুলে ধরেন, যেখানে কঠোর মান নিয়ন্ত্রণের কারণে খাদ্যপণ্য নিরাপদ থাকে।
এছাড়াও অনুষ্ঠানে মাদারীপুর ও শরীয়তপুর জেলার ব্যবসায়ীগণ অংশ নেন। নিরাপদ খাদ্য অফিসার মুন্নি খাতুন তাঁর বক্তব্যে বলেন, “বর্তমানে খাদ্যে বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, তারা যেন অপ্রয়োজনীয় কেমিক্যালের ব্যবহার থেকে বিরত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!