1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

মধুখালীতে ইউপি সদস্য সেলিম শিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মধুখালী সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ Time View

মধুখালী সংবাদদাতাঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম শিকদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া টু ভাটিখাল সড়কে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য মোঃ সেলিম শিকদারের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ওবায়দুর মৃধা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ সেলিম শিকদার বলেন, “আমার বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছি। আমার সম্মানহানির উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের কৃষক মোঃ সুবহান শেখ,
মোঃ ইকবাল সেখ, মোঃ সেলিম মোল্লা, মোঃ আলমগীর মণ্ডল, মোসাঃ পারুল বেগম, মোসাঃ রহিমা বেগম ও মোসাঃ শেফালি বেগমসহ স্থানীয় আরও অনেকে।

তারা সবাই অবিলম্বে ইউপি সদস্য সেলিম শিকদারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!