1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন

মাহমুদুল হাসান (রাজন)
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৮০ Time View

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শেখ নাজিম উদ্দিন।

মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম , সাধারণ শিক্ষক সদস্য মো: জাহিদুর রহমান মুন্সি , অভিভাবক সদস্য মো: আশরাফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৮ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ “এডহক” কমিটি অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।

এডহক কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন বলেন, অত্র মাদ্রাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করেছেন আমার চাচাতো ভাই অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন। উনার প্রতিষ্ঠিত শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার “এডহক” কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন।

তিনি আরও বলেন, যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। “শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!