1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে ঘাতক স্বামীর হাতে প্রাণ গেলো স্ত্রীর

মুকসুদপুরে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

সুমাইয়া নূর প্রভা, মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৫৪ Time View

দেশীয় মাছ রক্ষা পেলে—খাদ্য, পুষ্টি ও আয়ের নিশ্চয়তা মেলে। এ স্লোগানকে সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর অধীনে বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে ৭৫ জন নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার ৩০ এপ্রিল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের সভাপতেত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দীন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাংবাদিক মো. ছিরু মিয়া এবং কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু জেলা বিএনপি দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমূখ।
বকনা বাছুর পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মৎস্যজীবীরা । তারা জানান, এ সহায়তা তাদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!