1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে আত্মঘাতী ড্রেজার মেশিন বন্ধ করলো প্রশাসন: সন্দেহে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৬৪৩ Time View

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নে ভুইয়াবাড়িতে  আত্মঘাতী ড্রেজার দিয়ে পুকুর থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) বালু উত্তোলন বন্ধ করে দেয়।  স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মিয়া এসিল্যান্ডকে খরব দিয়ে বালু উত্তোলন বন্ধ করেছে সন্দেহে ওই মুক্তিযোদ্ধা বাড়িতে গিয়ে গালিগালাজ ও বাড়িঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে ড্রেজার মালিক খোকন ভুইয়া ও তার পরিবারের বিরুদ্ধে ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মিয়া বলেন, আমার বাড়ির ঘরের পাশের পুকুর থেকে অবৈধ আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতেছিল খোকন ভুইয়া। গোপালগঞ্জ সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসিলদার) কারো খবর পেয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয় ও কিছু পাইপ ভেঙে দেয়। পুকুরের সাথে আমার বাড়ি হওয়ায় তিনি আমাকে ডেকে আমার সাথে কথা বলে। আমার বাড়ির ক্ষতি হওয়ার কথা তাকে জানাই। তখন তিনি ড্রেজার মেশিন চালানো বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, আমি তহসিলদারকে খবর দিয়ে এনেছি সন্দেহে খোকন ভুইয়া তার ছেলে নাদিম ভুইয়া, মেয়ে অনন্য ভুইয়া ও সুকন্যা ভ্ইুয়াসহ পরিবারের লোকজন নিয়ে আমার বাড়ি এসে ঘরের দরজায় ইট-পাটকেল মারে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে এদের এমন আচারণ সইতে পারছিনা।

এব্যপারে খোকন ভুইয়া বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মিয়াকে আমি কোন গালিগালাজ করিনি ও তার বাড়িঘরে গিয়ে কোন কিছু করিনি।  আমার পুকুরে বালু কাটার জন্য ড্রেজার মেশিন বসিয়েছিলাম। পরে তহসিলদার এসে সেটা বন্ধ করে দেয় এবং মেশিনের পাইপ ভেংগে দেয়। এখন আমার পুকুরে কোন ড্রেজার মেশিন নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!