1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে গণপিটুনিতে সাবেক যুবদল নেতা নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৪১ Time View

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গুচ্ছগ্রামে মো. মিরান খাঁ (৩৪) নামে সাবেক এক যুবদল নেতা গণপিটুনিতে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) এর সত্যতা নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিরান খাঁ একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তিনি আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরান খাঁ ওই গুচ্ছগ্রামে বসবাস করতেন। গুচ্ছগ্রামটিতে মিরান খাঁ কয়েকজনকে সাথে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ শুক্রবার সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের ভাই ইরান খাঁ অভিযোগ করে বলেন, মিরান মাছ ও বালুর ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তার বিরোধ চলেছিল। এসবের জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে প্রতিপক্ষের লোকজন মিরানকে পিটিয়ে হত্যা করে। পরে গুচ্ছগ্রামেরই আরেকটি ঘরে নিয়ে যায়। সেই ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. মিরান খাঁ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিরান এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গণপিটুনিতে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!