1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ঘণ্টা চুক্তি ভাড়া নিয়ে কিশোর রিকশাচালককে হত্যা, গ্রেফতার ২

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৮ Time View

ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির জন্য কিশোর রিকশাচালক হোসাইন ব্যাপারিকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত আরো একজন এখনো পলাতক।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।গ্রেফতাকৃতরা হলেন শহরের ভাটি লক্ষ্মীপুর মহল্লার তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরী (২১) ও লক্ষ্মীপুর মহল্লার নুরু হাওলাদারের ছেলে আল আমীন (৩২)।

গত ৩ জানুয়ারি ভাটি লক্ষ্মীপুরের একটি মেহগনি বাগান থেকে হোসাইনের লাশ উদ্ধার করা হয়। নিহত হোসাইন চর টেপাখোলা মহল্লার মরহুম খোকা ব্যাপারীর ছেলে। মাত্র সপ্তাহখানেক আগে বাবা মারা যাওয়ার পরে আত্মীয়-স্বজনরা তাকে ওই রিকশাটি কিনে দেয়।

পুলিশ সুপার জানান, আগের দিন ২ জানুয়ারি আড়াইশো টাকা ঘণ্টা চুক্তিতে হোসাইনকে ভাড়া করে তুফান। এরপর বিভিন্নস্থানে ঘুরিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হোসাইনের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশটি সেখানে ফেলে রিকশা নিয়ে বায়তুল আমানে সাবেক কমার্স কলেজের পেছনে নিয়ে ব্যাটারি খুলে আল আমিনের ভাঙারি দোকানে বিক্রি করে। রিকশার চারটি ব্যাটারি সে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করে। পুলিশ রিকশার ওই ব্যাটারিগুলো উদ্ধার করেছে। এর আগে ঘটনার পরপরই পরিত্যক্ত অবস্থায় ওই রিকশাটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!