1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

গোপালগঞ্জে শিক্ষার্থীকে কুপ্রস্তাবকারী অধ্যক্ষ’কে বহিস্কার : ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি

সোহেল রানা
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬৯৯ Time View

গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীকে মোবাইল ফোনে অনৈতিক কুপ্রস্তাব দেওয়া অভিযুক্ত অধ্যক্ষ নৃপেন সরকারকে সাময়িকভাবে বহিস্কার করেছে ম্যানেজিং কমিটি।   ম্যানেজিং কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সিনেট মেম্বার অসিম সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। উক্ত ঘটনায় ৫সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকার শুক্রবার (২১ জুলাই) গোপালগঞ্জ আইডিয়াল কলেজের প্যাডে লিখিত এক প্রজ্ঞাপনে তাকে বহিস্কার করা হয়।  এসময় কলেজ ক্যাম্পাজে ব্যানার হাতে বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ তারিখে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে মোবাইলের কল রেকর্ডিং, ফেসবুক, পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছাত্রছাত্রীদের প্রতিবাদ ও আবেদনের প্রেক্ষিতে আজ ২১ জুলাই আপনাকে (অধ্যক্ষ নৃপেন সরকার) সাময়িক ভাবে বরখাস্ত করা হলো এবং পাঠদানের কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হলো।

প্যাডে আরও উল্লেখ করে বলেন, কলেজের স্থাবর ও অস্থবর সম্পত্তি’সহ আয়-ব্যায়েল হিসাব পত্র-প্রপ্তির ৭ কার্য দিবসের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রপ্ত) তনি মধুর নিকট বুঝিয়ে দেওয়ার জন্য বলা হলো।
এছাড়াও কলেজের ভারপ্রপ্ত অধ্যাক্ষ তনি মধু’কে আহবায়ক করে শেখ রাসেল কলেজের প্রভাষক আশুতোষ মন্ডল, পঞ্চপল্লী বড়ডোমরাশুর উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হীরা, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার ভদ্র, গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ছাত্র ছাত্রী প্রতিনিধি সমীর বিশ্বাস সদস্য করে ৫ সদস্য  বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়।

গোপালগঞ্জ আইডিয়াল কলেজের সভাপতি অসিম সরকার বহিস্কারের সত্যতা স্বীকার করে বলেন, গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীকে মোবাইল ফোনে অনৈতিক কুপ্রস্তাব দেওয়া অভিযুক্ত অধ্যক্ষ নৃপেন সরকারকে সাময়িকভাবে বহিস্কার করেছে। উক্ত ঘটনায় ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!