1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

মুকসুদপুর চৌরঙ্গী যেন অটো-ভ্যানের টারমিনাল

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৪ Time View

দুর থেকে দেখলে মনে হয় এখানে কোন সড়ক নেই যেন অটো-ভ্যানের টারমিনালে পরিণত হয়েছে। কাছে আসলে বোঝা যায় এখানে সড়ক ছিলো। কিন্তু পুরো সড়ক রয়েছে অটো-ভ্যান, ফুটপাতে বসে পান সিগারেটসহ অন্যন্য মালামাল বিক্রি করা হকারদের দখলে। এর ফলে যানজট লেগেই থাকে মনে হয় যানজট নিত্য দিনের সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলেই দুব্যবহারের শিকার হন পথচারীরা।
বলছিলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চৌরঙ্গীর কথা।
সরজমিনে গিয়ে দেখাযায়, চৌরঙ্গীর পুর্ব দিকে মুকসুদপুর সদর হাসপাতাল পর্যন্তই রয়েছে অটো-ভ্যানের দখলে পশ্চিম ও দক্ষিণ দিকেও একই অবস্থা দেখাযায় আবার উত্তর দিকে দেখাযায় ভিন্ন চিত্র সেখানে সড়ক দখল করে রেখেছে ফল ব্যবসায়ীরা। যার যার দোকানের সামনে ফলের দোকান সাজিয়ে রেখেছে তারা। এজন্য যানজটের কবলে পড়তে হচ্ছে প্রতিনিয়ত সাধারণ জনগনকে। শুধু তাই নয়, ফুটপাতের এসব দোকানগুলোর সামনে ভ্যান বা মোটরসাইকেল বাখা নিয়ে বাকবিতান্ডার মতো ঘটনা ঘটে।
সচেতন মহল মনে করছেন, এসব অবৈধ দখল উচ্ছেদ করা গেলে যানজট ও ভোগান্তি কোমার কোন সম্ভাবনা নেই।
নাম প্রকাশ না কারার শর্তে এক দোকানী বলেন, অবৈধ দখল উচ্ছেদ করা মুকসুদপুর পৌর মেয়র শিমুলের কাজ ছিলো তিনি তা করেননি। এখনতো মেয়র নেই প্রসাশক আছে তিনি করতে পারেন কেন করছে না আমি জানি না।
পথচারী আব্দুর রহমান বলেন, মানুষের হাঁটার জন্য আর রাস্তা নেই। সব গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত, অটো-ভ্যান ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে গেছে। চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য জোর দাবী জানিয়েছেন মুকসুদপুর এলাকার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!