1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

৫ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে রণক্ষেত্র মুকসুদপুর

সোহেল রানা
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে দোকানঘর তোলাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বনগ্রাম, আইকদিয়া ও এর আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পযর্ন্ত এ সংঘর্ষ চলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় পাশের ইউনিয়ন মোচনার আইকদিয়া গ্রামের আসাদ সিকদার ও তার লোকজন জোর করে দোকানঘর তুলতে গেলে মহারাজপুর ইউনিয়নের বনগ্রামের মজিবর রহমান ও তার লোকজন বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মারাত্মক আহত ৪০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটানাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।
এবিষয়ে মহারাজপুর ইউনিয়নের মোস্তফা গাজির সঙ্গে কথা হলে তিনি জানান, আজ সকালে জানতে পারি মহারাজপুর ইউনিয়নের পরিষদের জায়গা দখল করে দোকান ঘর তুলছেন মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের শওকত সিকাদার, মিজান মেম্বার, আসাদ সিকদারসহ কিছু লোক। তখন আমরা গিয়ে তাদের বলি আপনারা কেন ইউনিয়ন পরিষদের জায়গা দখল করছে। আপনাদের কোন কাগজ থাকলে আসেন আমরা বসে মীমাংসা করি। তারা তা মানেনি এক পর্যায়ে আমরা বাধা দেলি তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। পরে আমরা আমাদের লোক খবর দিলে অন্তত ৫ ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এসে শান্ত করে।
অভিযোগের বিষয়ে শওকত সিকদার জানান, আমাদের দলিলের জায়গায় আগে ঘর ছিলো কিছু দিন আগে ঝড়ে ঘর পড়ে যায়। আজ আমারা ঘর তুলেতে যাই। এসময় আমাদের বাঁধা দেয়। এসময় আমাদের ওপর হামলা করলে এলাকার লোকজন লাঠি, সড়কি নিয়ে বেরিয়ে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!