1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে ডেঙ্গুতে আরেকজনের প্রাণহানি, নতুন ভর্তি ২৫

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৬১৪ Time View

ফরিদপুরের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫জন। রোববার ফরিদপুরের সিভিল সার্জন সাজেদা বেগম জানান, মারা যাওয়া বিপ্লবের (১৭) বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সিভিল সার্জন আরও জানান, ডেঙ্গুতে এ পর্যন্ত ফরিদপুরে ১ হাজার ১৭ জন আক্রান্ত হয়, এরমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৯২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৩ জন। আর প্রাণহানি হয়েছে তিন ব্যক্তির।ফরিদপুরের এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় ফরিদপুরে মেডিকেলে ভর্তি হয়। তারা সঠিক সময় চিকিৎসা নিলে হয়তো প্রাণহানি এড়ানো যেত।  তিনি আরও বলেন, কোনো রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।তিনি বলেন, “সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক আমরা জেলার প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দিয়েছি ডেঙ্গু প্রতিরোধে সরকারি যে নির্দেশনা রয়েছে সেটি মেনে চলার। “পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং এবং লিফলেট বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “এর বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সেমিনার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!