1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

আ. লীগ নেতাদের সঙ্গে চা খেতে নিষেধ করলেন বিএনপি নেতারা

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৬২৯ Time View

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিজ দলের নেতাদের চা খেতে নিষেধ করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নেতারা। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী বাজারে রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় বক্তৃতাকালে এ নির্দেশনা দেন তারা।

উপজেলা বিএনপির নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৭টি বছর আওয়ামী লীগ নেতারা এই জাতির রক্ত চুষে খেয়েছেন। লুটপাট করে খেয়েছেন, টাকা পাচার করেছেন।
মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছেন। তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ ও আত্মীয়তা নেই। এমনকি আওয়ামী লীগের ওইসব নেতাদের সঙ্গে বসে চাও খাবেন না। তবে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে।

তারা আরো বলেন, হাসিনা ও তার এমপি-মন্ত্রীরা পালিয়ে গেছে। কিন্তু এখনো কিছু আওয়ামী লীগ নেতা ষড়যন্ত্র করছে। তবে তাদের সকল ষড়যন্ত্র এখন থেকে রুখে দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের টানা ১৭ বছর জ্বালিয়েছে আর জ্বালানোর সুযোগ দেওয়া হবে না।

উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম ব্যাপারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!