1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪১২ Time View

ফরিদপুর সদর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, (১ অক্টোবর) মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম বাশারুল আলম বাদশা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুর জেলার আহবায়ক নিতাই রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, কোতয়ালী থানা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট চিরঞ্জীব রায়, সাংগঠনিক সম্পাদক উজ্বল সরকার, সাংবাদিক নিরঞ্জন মিত্র প্রমুখ।

এসময় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বয়ংসম্পূর্ণ করাই আমাদের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বিশেষ নিরাপত্তার স্বার্থে সদর উপজেলার ইউনিয়নের সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান। সভায় সদর উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, আমাদের পূজা মণ্ডপে
ধর্মীয় গান ব্যতীত কোন ডিজে গান চলবে না। মনে রাখতে হবে আমাদের মাকে আমাদের রক্ষা করতে হবে। প্রশাসনকে শুধু পাশে দেখতে চাই। যেখানে প্রশাসনের নিরাপত্তা নাই। সেখানে আমারা নিরপদ চাই কি করে। সেই জন্য ৯ টা থেকে ১০ টার মধ্যে প্রতিমা বিসর্জ্জন দিয়ে দেওয়ার কথা
সিধান্ত নিয়েছেন তারা।

উল্লেখ্য, এই বছর ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় মোট ১৯৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার অবস্থিত মোট ৯৪ টি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১০১ টি দূর্গা পূজামন্ডব রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!