1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন  ১১ বছর মানুষের পাশে ছিলাম, থাকতে চাই আগামীতেও দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বর্নির মন্দিরে মন্দিরে জাহাঙ্গীর কবির

ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২৭ Time View

চাকরি স্থায়ী করে বৈষম্য দূর করার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা। একই দাবিতে রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। রবিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামটে ওজোপাডিকো কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি দেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তাদের অনেক কর্মীর বেতন মাসে তিন হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো সম্ভব না। আমাদের এই মজুরি পুনর্র্নিধারণ করতে হবে। একইসঙ্গে আমাদের মধ্য থেকে যোগ্যদের নিয়োগের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। যারা দীর্ঘদিন ধরে একই পদে থেকে মানবেতর জীবনযাপন করছে তাদের চাকরি স্থায়ী করতে হবে। এ সময় অন্যদের মধ্যে পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দোলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!