1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

মুকসুদপুরে দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সোহেল রানা
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৮ Time View

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরছে। মুকসুদপুরে শনি থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) দিনভর টানা ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষ কম থাকায় আয় কমেছে অটোবাইক ও ভ্যান চলকদের।
রোববার সরেজমিন মুকসুদপুর সদর বাজার, বনগ্রাম, উজানি, খান্দারপাড়া, বলনারায়নসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোগান্তির এই চিত্র দেখা গেছে।
মুকসুদপুর সদর বাজারে অটোবাইক চালক আলআমিন বাঙ্গালী খবরকে বলেন, শনিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা থামছে না। শরীর গরম হয়ে আছে। রাস্তায় মানুষ তুলনামূলক কম। ভাড়া বেশি পাইনি। দুপুর থেকে ভেজা শার্ট-লুঙ্গি পরে অটোবাইক চালাচ্ছি।
ভ্যান চালক ফারুক মোল্লা বলেন, গায়ে রেইনকোট দিয়েও নিস্তার নেই। গায়ে পানি ঢুকছে। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবো। ভ্যান না চালিয়ে ঘরে বসে থাকলে ভাত খাবো কোথা থেকে? সকাল থেকে ৩০০ টাকার ভাড়া পাইছি শুধু।
মুকসুদপুর বাজারের সোনালী ব্যাংক মোড়ে আনারস-পেপে বিক্রেতা বলেন, আজ কাস্টমার কম। বিক্রি ভালো না। একদিন বিক্রি না হলে পরদিন মাল আনার টাকা থাকে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে এমন বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে গরম বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!