1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ সালথায় কৃষক কার্ডের আওতায় ৩ হাজার ৯২৫ কৃষক সদরপুরে ‘EARN’ প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন করা হলো সমন্বয় কমিটি টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০; বিস্ফোরণ ও দোকানপাটে হামলা মধুখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় আবারও সংবাদ সম্মেলন করে বিএনপির নেতার পদত্যাগ গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী

মুকসুদপুরে সাপ ও সর্পদংশন বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা

মুকসুদপুর প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৫২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে সাপ ও সর্পদংশন বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার ৮ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। এসয়ম মুকসুদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন জানান, সর্পদংশনে আতঙ্কিত না হয়ে দ্রুততার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আহ্বান জানান। সাপে কাটলে উঝার কাছে নিয়ে ভুল চিকিৎসা না দিয়ে হাসপাতালে আনতে হবে। মুকসুদপুর হাসপাতালে অ্যান্টিভেনম মজুদ রয়েছে। তিনি আরও জানান, গত ২ মাসে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। বাকী ১ জন রোগী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাপে কাটা কোনো রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়নি। সুতরাং সাপে কাটলে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!