1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে রাসেলস ভাইপার আতঙ্কে গামবুট বিতরণ

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫১৩ Time View

ফরিদপুরের চর অঞ্চলে রাসেল ভাইপার’স সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কৃষকদের দুইশত গামবুট দিলো ফরিদপুর জেলা প্রশাসন। আজ (রবিবার ৩০ জুন) বিকালে ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মোড়াল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে গামবুট তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির।
এসময় জেলা প্রশাসক বলেন, যে কোন সাপ পরিবেশের জন্য উপকার, হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপ নিয়ে বেশি অপপ্রচার হওয়ার কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনেকেই নির্বিচারে সাপ মেরে ফেলছে। যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, আমরা চর অঞ্চলের কৃষকরা যাতে নিরাপদে মাঠে কাজ করতে পারে তার জন্য আজ গামবুট দেওয়া হচ্ছে । আমরা কৃষকদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে চাই। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্য আপনারা যদি দেখেন কোন এলাকায় সাপের উপদ্রব ভেরে গেছে, আমাদের খবর দিবেন আমরা বনবিভাগের লোক এনে আপনাদের সাহায্যে করবো। তিনি বলেন,আপনারা কষ্ট করে ফসল ফলিয়ে দেশের ১৮ কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছেন। সেকারণে আপনাদের কর্মপরিবেশ উন্নত ও নিরাপদ রাখতে আমরা সাহায্যে করবো।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার, তামান্না তাসনীম,উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল সহকারী কমিশনারগণ।
অনুষ্ঠানে সদর উপজেলার ডিক্রিরচর,নর্থ চ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের দুইশত কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!