1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ -২০২৪ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৫৪ Time View

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফরিদপুর জেলা প্রশাসন এর আয়োজনে আজ (৮ জুন শনিবার)  সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমি সেবা সপ্তাহের (৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত)-২০২৪ এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ফরিদপুর জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি বলেন,আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন।ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!