1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ফরিদপুর মেডিকেল কলেজে দুদকের অভিযান: বাক্সবন্দি ১৪ কোটি টাকার ক্যান্সার মেশিন,স্থাপন হয়নি ৮ কোটি টাকার ক্যাটল্যাব  মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় ধর্ষণ চেষ্টাকালে পুলিশের হাতে চেয়ারম্যানের ছেলে সহ আটক-৩

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৭০ Time View

ভাঙ্গা উপজেলায় এক প্রেমিকাকে প্রেমিকের সামনে ধর্ষণের চেষ্টায় এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক কৃত বখাটে যুবক উপজেলার চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজন(২১)।

মামলার পরে শনিবার বেলা ১১টায় জড়িত আরো দুই আসামীকে আটক করেছেন পুলিশ। এরা হচ্ছে-উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের মুন্নু মুন্সির ছেলে তাহসিন মুন্সী(২০) ও একই গ্রামের তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া(২০)

পুলিশ সূত্রে জানাযায়, শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সাথে তার প্রেমিকা ঘুরতে আসে ভাঙ্গা গোল চত্বরে। ওরা সন্ধার পরে ভ্যান যোগে বাড়ী ফিরছিল। ঘটনাস্থলে পৌছালে তখন সুজন সহ চার বখাটে যুবক ওই প্রেমিক-প্রেমিকার ভ্যান গতিরোধ করে নামতে বাধ্য করে। এক পর্যায়ে বখাটেরা ওদের রাস্তার নিচে জঙ্গলের ভিতর নিয়ে প্রেমিক ইউনুচকে চড়থাপ্পড় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকা কে ধর্ষণের চেষ্টা চালায়। এক্সপ্রেসওয়ের বাইপাস সড়ক দিয়ে পুলিশের টহল কালে ভ্যান চালক বিষয়টি পুলিশকে অবহিত করে। তখন পুলিশ ধাওয়া করে এক বখাটেকে আটক করতে সক্ষম হন। আরো তিন বখাটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই প্রেমিক-প্রেমিকা ও ভ্যানচালক কে উদ্ধার করেন পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন।
তিনি আরও জানান, শনিবার তরুণের মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টা আইনে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!