1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীর পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৩৪ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনার নেতৃত্বে থাকা এক শীর্ষ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটায় ফরিদপুর জেলা পুলিশের কার্যালয়ে মধুখালী থানাধীন ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর সার্বজনীন কালী মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে গণধোলাইয়ে কৃষ্ণনগর পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও পাঁচজন নির্মাণ শ্রমিক আহত এবং সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানাননি গণমাধ্যমকমীর্দের। এসময় পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীর মন্দিরে অগ্নিসংযোগের গুজব ছড়িয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। সেখানে আসলেই কে বা কারা অগ্নিসংযোগ করেছে সেটি এখনো পরিস্কার না। তদন্তে তা বেরিয়ে আসবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি বলেন, এ ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে এবং হতাহতদের চিকিৎসা ও দাফন কাজে সার্বিক সহায়তা করায় মামলা রুজুতে কিছুটা সময় নিয়েছে। রাতেই মামলা হবে। এর মধ্যে মন্দিরে অগ্নিসংযোগ, নির্মাণ শ্রমিকদের হতাহত করা ও পুলিশ আহত হওয়ার ঘটনায় পৃথক মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মোট তিনটি মামলা হবে বলে তিনি জানান। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলায় ঘটনা বেশি দুরে গড়ায়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্টকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে সেখানে কি ঘটেছিলো। এসময় পুলিশ সুপার ঘটনার বর্ণনা তুলে ধরেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের পুলিশ ফোর্স ছাড়াও ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ আনার বিষয়টি জানান। পুলিশ সুপার বলেন, ঘটনার পরেরদিনই ছিলো শুক্রবার। জুমার নামাজের পরে যাতে কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সেজন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করি। খু্বই ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে সমর্থ হই। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!