1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের ৮ম বর্ষে পদার্পণে আলোচনা ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৮৮ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা’র ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের সেকেন্দার আলী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত সাত বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে উপজেলাকে নান্দনিক আলফাডাঙ্গা গড়তে চায়। পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী।

২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে হৃদয়ে আলফাডাঙ্গা’র যাত্রা শুরু করেন। ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে প্রত্যেকেই তাদের নিজের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!