1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট দাখিল

হারুন—অর—রশীদ
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৫৪৭ Time View

ক্ষমতার অপব্যবহার করে জাল জলিয়াতির আশ্রয় গ্রহণ করে ঋণ বিতরণের দায়ে ফরিদপুরের মধুখালীর সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। চার্জশিটভুক্ত পাঁচ কর্মকর্তা হলেন- সোনালী ব্যাংকের মধুখালী শাখার শাখা ব্যবস্থাপক মো. নাজমুল হাসান, শাখাটির কর্মকর্তা মীর আব্দুর রউফ, এবিএম একরামুল হক, মো. হাফিজুর রহমান ও মো. সাহিদুর। দুদক ফরিদপুর কার্যালয় সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের মধুখালী শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হাসানসহ ব্যাংকটির পাঁচ কর্মকর্তা পরস্পর যোগসাজসে জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে একই নামে একাধিক ঋণ বিতরণ করে; একই সাথে ভূয়া পর্চা বা জাল পর্চা সৃজন ও দাখিলের মাধ্যমেও অকৃষক বা ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণ করে তারা।

দুদক জানায়, একই পরিবারের একাধিক সদস্যের মাঝে ঋণ বিতরণ করে সর্বমোট ১০১১টি লোন কেসের মাধ্যমে নিয়মবর্হিভূতভাবে ৪ কোটি ১২ লক্ষ ৯৪ হাজার ৫’শ টাকা বিতরণ করেন ওই পাঁচ কর্মকর্তা। বিতরণ পরবর্তী ৬ হতে ৮ বছর পর্যন্ত অতিবাহিত হওয়ার পরেও তাদের বিরুদ্ধে উক্ত ঋণ কেসগুলোর বিপরীতে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩৬ লক্ষ ৫৫ হাজার ৫’শ ৬০ টাকা আদায় করে এবং ৫ কোটি ৪৯ লক্ষ ১৬ হাজার ৩’শ ৪৯ টাকা বকেয়া রেখে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে পেনালকোডের ৪০৯/৪২০/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শান্তিযোগ্য অপরাধ করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দুদক আরও জানায়, অতঃপর ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার তাদের বিরুদ্ধে মঙ্গলবার (০২ এপ্রিল) ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন। যার অভিযোগপত্র নম্বর-২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!