1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুর বিআরটিএ কতৃর্ক ড্রাইভিং লাইসেন্স এর দক্ষতা যাচাই বাছাই

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭১৯ Time View

আবুলহাসনাত ঃ বাংলাদেশ সড়ক পরিবহন কতৃর্পক্ষ (বিআরটি) ফরিদপুর সার্কেল কতৃর্ক প্রতি মাসেই পরিক্ষা গ্রহন করার মাধ্যমে ড্রাইভারদের দক্ষতা যাচাইপূর্বক উত্তীর্ন ব্যক্তিদেরকেই লাইসেন্স প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ সড়ক পরিবহন কতৃর্পক্ষ (বিআরটিএ) ফরিদপুর সার্কেল এর মটরযান পরিদর্শক এনামুল হক ইমনের সার্বিক তত্ত্বাবধায়নে ও ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার ও একি্্রকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আল—আমিন সরোয়ার(মেডিকেল অফিসার,ফরিদপুর), ফরিদপুর পুলিশ সুপার প্রতিনিধি ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, বিআরটিএ ফরিদপুর সার্কেলের মটরযান পরিদর্শক এনামুল হক ইমনের উপস্থিতিতে প্রায় ২০০ জন পেশাদার ও অপেশাদার মটরসাইকেল ও প্রাইভেট কার চালক পরিক্ষায় অংশ গ্রহন করে।

আজ সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ হল রুমে প্রথমে লিখিত ও পরে ট্রাফিক সাইন এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ব্যাক্তিদেরকেই বাছাই করা হয়। বিআরটিএ ফরিদপুর সার্কেলের মটরযান পরিদর্শক এনামুল হক ইমন বলেন, আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো। এখন একবারই আসবেন লাইসেন্স প্রার্থী। এক দিনে লাইসেন্সপ্রার্থী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন এবং একই দিনে বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে গ্রাহকসেবার মান বাড়বে। বায়োমেট্রিক একবারের জন্যই নেওয়া হবে। কিন্তু যিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করবেন, তাঁকে পুনরায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করতে হবে। পরে তাকে আবারো বায়োমেট্রিক দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!