1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

মুকসুদপুরে প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে আবারও পূর্বের স্বামীকে হয়রানির চেষ্টা

হুসাইন আহমদ কবির
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৮৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে আবারও প্রখম স্বামীকে হয়রানির চেষ্টা করছেন রোজিনা (৩৪) নামের এক মহিলা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা মিনি বেগম বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে তালহা শেখ এর সহিত প্রায় ১৬ বছরপূর্বে পারিবারিক ভাবে কাবিন মূলে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরমুকডুবা গ্রামের কাঞ্চন ভুইয়ার মেয়ে রোজিনা বেগমের সাথে বিবাহ হয়। এবং তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয়।
তালহা শেখ সৌদি প্রবাসী থাকা অবস্থায়, রোজিনা বেগম গত ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর তালহা শেখ কে এক তরফা ভাবে তালাক প্রদান করে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে। রোজিনা বেগম তালহা শেখ কে তালাক প্রদান করে ভাঙ্গা উপজেলার হামিদদী মুনসুরাবাদ গ্রামের মিরাজুল ইসলাম কে দ্বিতীয় বিবাহ করে ঘর সংসার করছে।
বর্তমানে উক্ত রোজিনা বেগম আবার তালহা শেখ এর সহিত ঘর সংসার করার উদ্দেশ্যে বাড়ীতে আসার পায়তারা করছে।
তালহা শেখের মা মিনি বেগম জানান, আমার ছেলে তালহা ও আমার পরিবারের অন্যান্য সদস্য গন বাধা দিলে রোজিনা বেগম মিথ্যা মামলা দিয়া হয়রানী করানো সহ যে কোন প্রকার ক্ষয়ক্ষতি করবে বলে মোবাইল ফোনের মাধ্যমে ভয়ভীতি ও হুকমি দিচ্ছে। তার কথা বার্তায় আমার সন্দেহ ভবিষ্যতে আমাদের বাড়ীতে এসে যেকোন দুর্ঘটনা ঘটাইতে পারে বলে আশংকা হচ্ছে, এজন্য বিষয়টি ভবিষ্যতের জন্য একটি জিডি করেছি।
রোজিনা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!