1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সোহেল রানা
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭০ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুকসুদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল বাছেদ। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বাউলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা। এসময় উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুকসুদপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল বাছেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, এবছর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ২৯৮টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুই স্তরের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পূজা উদযাপিত হবে। আশা করি কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকলেই আপনারা আপনাদের নিরাপত্তা ঠিক রাখবেন, আমরাও আমাদের নিরাপত্তা ঠিক রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!